মিল শ্রমিকের মরদেহ
আড়াইহাজারে নিখোঁজের দুই দিন পর শ্রমিকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজ হওয়ার দুই দিন পর নাদিম আকন্দ (নাম) নামে এক মিল শ্রমিকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তি পলাতক রয়েছেন।